
মোহাম্মদ সাইদুর ফোকলোর সাধকের প্রতিকৃতি সাইমন জাকারিয়া বাংলাদেশের ফোকলোর চর্চার ইতিহাসে মোহাম্মদ সাইদুর একজন সাধক-সংগ্রাহক হিসেবে অনন্য ভূমিকা রেখে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মুহম্মদ মনসুর উদ্দীন পর্যন্ত অধিকাংশ মনীষী বাংলার ফোকলোর বলতে যেখানে শুধু গ্রামীণ সংগীতের ধারা তথা বাউলগান, মুশির্দি-মারফতি গান, মেয়েলিগীত ইত্যাদি এবং...







